পরীক্ষামূলক সংস্করণ

ক্যাশলেস লেনদেন প্রসারে মানিকগঞ্জে সেমিনার ও র‍্যালি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ক্যাশলেস লেনদেন প্রসারে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী এবং দিপন গ্রুপের পরিচালক ও ভারপ্রাপ্ত সিইও শাফকাত মতিন।

অনুষ্ঠানের আগে বেউথা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন খান বলেন, বিশ্বব্যাপী ক্যাশলেস লেনদেনের গুরুত্ব বাড়ছে। এ ধরনের লেনদেনে সময় সাশ্রয় হয়, এটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত, পাশাপাশি খুচরা টাকার ঝামেলাও থাকে না—যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সুবিধাজনক।

সেমিনারে অংশগ্রহণকারী ব্যবসায়ীরাও ক্যাশলেস লেনদেনের নানা সুবিধা তুলে ধরেন এবং এর প্রসারে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...