পরীক্ষামূলক সংস্করণ

আইডিআরএ’র সাবেক চেয়ারম্যানসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি আবেদনের প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন।

দুদক জানিয়েছে, এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ১.৩৬ কোটি টাকা, তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১৩.৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে ৭.০২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ তদন্তাধীন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের ২০২১-২২ ও ২০২২-২৩ করবর্ষের আয়কর নথি জব্দ ও পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে আদালত।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...