পরীক্ষামূলক সংস্করণ

হবিগঞ্জ জেলা পরিষদে নতুন অধ্যায়: আহমেদ আলী মুকিব প্রশাসক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রশাসক আহমেদ আলী মুকিব জানিয়েছেন, জেলা পরিষদের মাধ্যমে তিনি হবিগঞ্জের জনসেবা ও উন্নয়নে কাজ করবেন এবং সকলের সহযোগিতা কামনা করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ নির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার স্বামীর সঙ্গে আত্মগোপনের কারণে ১৩ আগস্ট পদ হারান। এরপর থেকে জেলা পরিষদ প্রশাসক পদ শূন্য ছিল। কয়েকজন প্রার্থীর মধ্য থেকে আহমেদ আলী মুকিবকে অবশেষে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছে স্থানীয়রা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...