অল ক্রাইমস.টিভি ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করে। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে, এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।



