অল ক্রাইমস. টিভি ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকা থেকে মোট ৮৯৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) একদিনে ১৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি।
বেবিচক জানিয়েছে, গত এক মাসে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে বিভিন্ন সময় ২০–৪০টি ফ্লাইট প্রতিদিন বাতিল হয়েছে, যার ফলে যাত্রী ও বাণিজ্যিক বিমান চলাচলে বড় ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে।



