পরীক্ষামূলক সংস্করণ

উপচেপড়া ভিড়ে শুরু হলো সিরাজগঞ্জে ফুয়েল কার্ড সংগ্রহ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

সিরাজগঞ্জ জেলা প্রশাসন জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি চালু করেছে। মঙ্গলবার সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে ফুয়েল কার্ড সংগ্রহে যানবাহন মালিকদের ভিড় লক্ষ্য করা গেছে।

প্রথমে ৩০ ও ৩১ মার্চ পর্যন্ত কার্ড ইস্যুর সময় নির্ধারিত থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় তা ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কেউ পেট্রোল বা অকটেন নিতে পারবে না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসসাদিক জামান বলেন, “ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হলে তেল পাম্পে বিশৃঙ্খলা ও কালোবাজারি কমবে।”

জানানো হয়েছে, জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করে জেলার ২২টি তেল পাম্প থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জ্বালানি নেওয়া যাবে। কৃষি ও পরিবহন খাতে কিছু শিথিলতা থাকছে। ৩০ ও ৩১ মার্চ জেলায় প্রায় ৩ হাজার কার্ড ইস্যু হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...