পরীক্ষামূলক সংস্করণ

মিরপুর থেকে মিঠাপুকুরের হত্যা মামলার দুই আসামি আটক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

রংপুরের মিঠাপুকুর উপজেলার আলোচিত হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৩ ও র‌্যাব-৪-এর যৌথ অভিযানে পলাতক আসামি জাহাঙ্গীর আলম (৩৪) ও মোছন মিয়া (৫০) গ্রেপ্তার হন।

মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৭ ফেব্রুয়ারি আসামিরা বাদীর স্ত্রীকে শ্লীলতাহানি ও মারধর করে। এ সময় বাধা দিতে গেলে তার ছেলে নুরুজ্জামানকে মারধর করে অন্ডকোষে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

ঘটনার পর নিহতের বাবা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...