পরীক্ষামূলক সংস্করণ

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: এমপি আমান উল্লাহ আমান

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আমান উল্লাহ আমান জানান, নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে।

তিনি বলেন, সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং পথচারীদের জন্য ছায়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ ও এর রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং আশপাশ পরিষ্কার রাখা জরুরি।

এ সময় সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...