পরীক্ষামূলক সংস্করণ

দক্ষিণ ভারতীয় পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণন গ্রেফতার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণন শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযোগ করেছেন এক তরুণী অভিনেত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী অভিনেত্রী দাবি করেছেন, একটি সিনেমার শুটিং চলাকালীন রঞ্জিত তাকে কথাবার্তার প্রলোভনে একটি ক্যারাভ্যানে ডেকে নিয়ে গিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করেছেন। অভিযোগের ভিত্তিতে কোচি পুলিশ প্রাথমিক তদন্তের পর রঞ্জিতকে গ্রেফতার করে।

স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। রঞ্জিতের আইনজীবীর দাবি, “মামলাটি ভিত্তিহীন, আমরা আইনি পথে লড়াই করব।”

ঘটনার পর মালয়ালম চলচ্চিত্র জগতে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...