অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) এর সঙ্গে বুধবার (১ এপ্রিল) রাজধানীর সংসদ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সাক্ষাৎকালে হাইকমিশনার শোক প্রকাশ করেন স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া দুই দেশ সম্পর্কিত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, চলমান বিশ্ব সংকট ও অভ্যন্তরীণ ইস্যু নিয়ে মতবিনিময় করা হয়।
উভয় পক্ষই সংসদীয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



