পরীক্ষামূলক সংস্করণ

বিদেশে পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার দুর্নীতি, মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ দমনের বড় কৌশলের অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তঃসংস্থা টাস্কফোর্সের ১১টি অগ্রাধিকার মামলায় পাচার অর্থ ফেরত আনার আইনি প্রক্রিয়া চলমান। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন শিল্পগোষ্ঠী ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান উল্লেখ রয়েছে।

তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং–এ অর্থের গমন ঘটেছে। ইতিমধ্যেই কিছু দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি হয়েছে।

দুর্নীতি দমন কমিশন, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড ও শুল্ক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ১১টি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। আদালতের নির্দেশে দেশে ও বিদেশে মিলিয়ে প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই ১৪১টি মামলা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “এটি জনগণের অর্থ। সরকারের দায়িত্ব জনগণের অর্থ ফিরিয়ে এনে দেশ ও জনগণের জন্য ব্যবহার করা।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...