পরীক্ষামূলক সংস্করণ

সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন—প্রশ্ন সারোয়ার তুষারের

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সংবিধান সংশোধন কমিটি গঠন প্রসঙ্গে সংসদ নেতার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দিচ্ছেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন।

সারোয়ার তুষার বলেন, সংসদে সংবিধান, আইন ও গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী নীরব ছিলেন, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন। এতে প্রশ্ন ওঠে, সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব উপস্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ‘নির্বাক রাজনীতি’ ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। তিনি মন্তব্য করেন, বিএনপি যে রাজনৈতিক কৌশল দেখাতে চাচ্ছে, তা শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, ‘ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে’—গণভোটের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এমন ধারণা তৈরি হচ্ছে যেন তার বক্তব্যই আইন।

জোনায়েদ সাকীকে উদ্দেশ্য করে সারোয়ার তুষার বলেন, বিএনপির সঙ্গে থেকে তিনি কতদিন ‘ছোট ইনু’ বা ‘ছোট মেনন’ হয়ে থাকতে পারেন, সেটিও এখন দেখার বিষয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...