পরীক্ষামূলক সংস্করণ

সেন্টমার্টিনে ভাসমান ট্রলার উদ্ধার, ১৫ জেলে নিরাপদে ফিরলেন

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

সেন্টমার্টিন সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নিয়মিত টহলের সময় সেন্টমার্টিন লাইটহাউসের প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে ট্রলারটিকে ভাসমান অবস্থায় শনাক্ত করা হয়।

নৌবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে সেন্টমার্টিন নৌবাহিনী ফরোয়ার্ড বেইজে নিয়ে যায়। সেখানে তাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার জেলেরা জানান, গত ২৭ মার্চ ইঞ্জিন বিকল হয়ে দিকভ্রান্ত হয়ে তারা গভীর সমুদ্রে ভাসছিলেন এবং খাদ্য ও পানির সংকটে পড়েন।

বর্তমানে সকল জেলে সুস্থ রয়েছেন এবং তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...