পরীক্ষামূলক সংস্করণ

আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

অল ক্রাইমস. টিভি ডেস্ক

পঞ্চান্ন বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠালো যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশনের চারজন নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন। এটি যুক্তরাষ্ট্রের জন্য চাঁদে ফেরার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ সর্বশেষ ১৯৭২ সালে তারা চাঁদে নভোচারী পাঠিয়েছিল।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, নভোচারীরা নিরাপদ, সুরক্ষিত এবং অত্যন্ত উৎফুল্ল আছেন। ‘ওরিয়ন’ ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া এবং ৯ ফুট উঁচু। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি কক্ষপথে পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে নভোচারীরা চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবেন।

‘আর্টেমিস-২’ মিশনের চারজন নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান মহাকাশ সংস্থার জেরেমি হ্যানসেন। এই মিশনে তারা চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য হলো চাঁদে নিয়মিত যাতায়াতের পথ তৈরি করা।

নাসা পরিকল্পনা করেছে, ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে আবার নভোচারী পাঠানো হবে। উল্লেখ্য, এর আগে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথমবার চাঁদের বুকে পা রেখেছিল। এই মিশন মানব ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে এবং চাঁদে ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...