পরীক্ষামূলক সংস্করণ

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারের সহযোগিতা করার জন্য এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ থাকবে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে দেশের সরকারকে সহযোগিতা করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করারও একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...