অল ক্রাইমস. টিভি ডেস্ক
শোবিজের আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা ধর্মীয় জীবন যাপনের সিদ্ধান্ত নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাগদান নিয়ে জল্পনা থাকলেও লুবাবা স্পষ্ট করেছেন, তার বিয়ে হয়নি, কেবল পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।
তিনি পোস্টে লিখেছেন, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। এই সময় সকলের দোয়া প্রার্থনা করেছেন লুবাবা।



