অল ক্রাইমস. টিভি ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাসি ফন ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী ডুসেন বলেছেন, দেশের জন্য খেলা তার জীবনের সার্থক মুহূর্ত ছিল। তিনি পরিবার, স্ত্রী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডুসেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক করেন এবং দেশকে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার ও বয়সের কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালাবেন এবং আগামী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করবেন।



