পরীক্ষামূলক সংস্করণ

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা দিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছে জ্বালানি মন্ত্রণালয়। বৈঠকে ডিসিদের জানানো হয়েছে, বর্তমানে দেশে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই নির্দেশনার ফলে সারাদেশে কৃষকরা প্রয়োজন অনুযায়ী ডিজেল পাবেন। কোনো এলাকায় সমস্যা হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

যুগ্ম সচিব জানান, সরকারের কাছে বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ টন ডিজেল মজুত রয়েছে। ফলে কৃষি খাতে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। একই সঙ্গে অকটেন ও পেট্রোল সরবরাহও স্বাভাবিক রয়েছে এবং আগের মতোই সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার সুযোগে কেউ কেউ অতিরিক্ত মজুত করার চেষ্টা করছেন। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া দাম বাড়ার আশঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে পাম্পে ভিড় করছেন, যা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করছে।

গ্রাহকদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার এখনো জ্বালানি তেলের দাম বাড়ায়নি উল্লেখ করে মনির হোসেন চৌধুরী বলেন, পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো কর্তৃপক্ষ ও পেট্রোল পাম্প মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...