অল ক্রাইমস. টিভি ডেস্ক
২০২৫ সালের শেষের দিকে ভারত সফরে গিয়েছিলেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো দি পল। তবে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমানের দাবি, কেরালায় ম্যাচ খেলার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আর্জেন্টিনা দল খেলতে আসেনি এবং আগে থেকে টাকা নিয়েছে।
আজ তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩২৯ কোটি টাকা) প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, আন্তর্জাতিক একটি দলকে খেলার জন্য এত টাকা জোগাড় করা সহজ কাজ নয়, কিন্তু আর্জেন্টিনা প্রতিশ্রুতি দেওয়ার পরও খেলেনি।
মেসির ভারত সফর কলকাতা পর্ব বাদ দিয়ে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে শেষ হয়েছে। সেখানকার ফ্যানরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এবং জয় শাহ থেকে টি-টোয়েন্টি ম্যাচের টিকেট, ক্রিকেট ব্যাট ও ভারতীয় দলের জার্সি পেয়েছেন মেসি ও তার সফরসঙ্গীরা।



