অল ক্রাইমস. টিভি ডেস্ক
ফুটবল বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া হওয়ায় সমর্থকদের অসন্তোষ বেড়েছে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞের ফাইনাল ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা, দ্বিতীয় ক্যাটাগরির ৬ লাখ ৮৭ হাজার এবং তৃতীয় ক্যাটাগরির ৫ লাখ ৩৯ হাজার টাকা।
মূল্যবৃদ্ধির সঙ্গে জটিল বিক্রির প্রক্রিয়াও সমালোচনার মুখে। লটারি পদ্ধতি ও ‘প্রথম আসা-প্রথম পাবে’ নীতি অনুসরণে অনেক সমর্থক দীর্ঘ সময় অনলাইনে অপেক্ষা করেও টিকিট পাননি। প্রযুক্তিগত ত্রুটি ও ভুল কিউ-র কারণে অসংখ্য ফুটবলপ্রেমী ক্ষোভ প্রকাশ করেছেন।
সমর্থকদের অভিযোগ, এই দামে সাধারণ মানুষ বিশ্বকাপ উপভোগ করতে পারবে না। প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলার টিকিটের দামও আকাশছোঁয়া।



