পরীক্ষামূলক সংস্করণ

অবশেষে আলোর মুখ দেখছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলতি বছরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার আশাবাদ ব্যক্ত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এর আগে বৃহস্পতিবার প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। তিনি বলেন, আর্থিক ব্যবধান দূর হয়েছে এবং জাপানের পক্ষ থেকে সহযোগিতার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে নতুন করে আলোচনায় সংশোধিত ও ব্যয়-সাশ্রয়ী প্রস্তাব জমা দেওয়ার পর টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

টার্মিনালটি চালু হলে দেশের বিমান চলাচল খাতে সক্ষমতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...