অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘর্ষের কারণে পাকিস্তানে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এতে দেশটির জ্বালানির দাম রাতারাতি প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। পেট্রোলের দাম বেড়েছে ৪৩ শতাংশ, আর ডিজেলের দাম বেড়েছে ৫৫ শতাংশ।
প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার ঘোষণা করেছে, আগামী ৩০ দিনের জন্য রাজধানী ইসলামাবাদে সব গণপরিবহন ফ্রি থাকবে। এই ভাড়া সরকারি বাজেট থেকে ৩৫০ মিলিয়ন রুপি বহন করা হবে। সরকার বলেছে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি দাম বৃদ্ধি এ মুহূর্তে অনিবার্য।



