পরীক্ষামূলক সংস্করণ

মাথার যে অংশ থেকে চুল পাতলা হয়

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মুখের কপাল ও নাকের মাঝের অংশকে সাধারণত ‘টি-জোন’ বলা হয়, যেখানে ত্বক বেশি তেলতেলে থাকে। তবে মাথার ত্বকেও এমন একটি ‘টি-জোন’ আছে এবং চুল পাতলা হওয়ার প্রবণতা অনেক সময় এখান থেকেই শুরু হয়। চুল পাতলা হওয়া রোধ করতে ও সঠিক যত্ন নিতে এই ধারণা গুরুত্বপূর্ণ। কারণ চুল পড়া বা পাতলা হওয়ার প্রথম লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায় মাথার এই নির্দিষ্ট অংশে।

মাথার ত্বকের ‘টি-জোন’
মাথার ত্বকের ‘টি-জোন’ বলতে মূলত দুই পাশের কপালের দিক এবং মাথার মাঝ বরাবর চুলের সিঁথির অংশকে বোঝানো হয়। এই অংশটি ইংরেজি অক্ষর ‘টি’-এর মতো আকৃতির হওয়ায় একে ‘টি-জোন’ বলা হয়। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ-বিশারদ শারমিন কচি বলেন, “মাথার ত্বকের এই অংশে নারীদের ক্ষেত্রে চুল পাতলা হওয়ার লক্ষণ সবচেয়ে আগে চোখে পড়ে। বিশেষ করে কপালের দুই পাশের কোণ এবং সিঁথির জায়গায় চুলের ঘনত্ব কমে যাওয়ার বিষয়টি দ্রুত বোঝা যায়।”

কেন এই অংশে চুল দ্রুত পাতলা হয়
মাথার এই অংশ জৈবিকভাবে বেশি সংবেদনশীল। এখানে চুলের গোড়া বা ফলিকল হরমোনের পরিবর্তনের প্রতি বেশি প্রতিক্রিয়াশীল। সন্তান জন্মের পর, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের ওঠানামা এবং মানসিক চাপের প্রভাব প্রথমে এই অংশে দেখা যায়। শারমিন কচি ব্যাখ্যা করেন, “কপালের দুই পাশের চুল স্বাভাবিকভাবেই কিছুটা কম ঘন হয়। তাই সামান্য পরিবর্তনও সহজেই চোখে পড়ে।”

যে কারণে আলাদা যত্ন প্রয়োজন
চুলের যত্নে অনেক সময় পুরো মাথায় সমানভাবে তেল বা অন্যান্য পণ্য ব্যবহার করা হয়। তবে শারমিন কচি বলেন, “এতে সবসময় সমান ফল পাওয়া যায় না। বরং যেসব অংশ বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে আলাদা করে যত্ন নেওয়াই কার্যকর। তাই চুল পাতলা হওয়ার প্রবণতা যেখানে বেশি, সেখানেই যত্ন নেওয়া উচিত।”

সঠিক যত্ন নেওয়ার উপায়
মাথার এই অংশে যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রথমে প্রয়োজন পরিষ্কার রাখা। নিয়মিতভাবে মাথার ত্বক পরিষ্কার করলে চুলের গোড়ায় জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া এই অংশে রক্তসঞ্চালন বাড়ানোও গুরুত্বপূর্ণ। হালকা মালিশ বা বিশেষ পদ্ধতির মাধ্যমে রক্তসঞ্চালন বাড়ানো গেলে চুলের গোড়া শক্ত হয়।

প্রতিদিনের অভ্যাসের প্রভাব
প্রতিদিনের কিছু অভ্যাসও এই অংশের চুল পাতলা হওয়ার কারণ হতে পারে। যেমন, খুব টান দিয়ে চুল বাঁধা, ভারী অতিরিক্ত চুল ব্যবহার বা নিয়মিত একইভাবে চুল সিঁথি করা। এসব কারণে চুলের গোড়ায় চাপ পড়ে এবং ধীরে ধীরে চুল দুর্বল হয়ে যায়। এই ধরনের অভ্যাস পরিবর্তন করলে অনেক ক্ষেত্রেই চুল পড়া বা পাতলা হওয়ার সমস্যা কমানো সম্ভব।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...