পরীক্ষামূলক সংস্করণ

সরকারি শিশু পরিবারে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: সমাজকল্যাণমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সরকারি শিশু পরিবারের শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

শুক্রবার (৩ এপ্রিল) রংপুর নগরীর মডার্ন মোড়ে অবস্থিত একটি সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তারা যেন নিজেকে পরিবারহীন মনে না করে, সে জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিশুদের বরাদ্দে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...