পরীক্ষামূলক সংস্করণ

৪ গ্রামের সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের মধ্যে দ্বিতীয় দফায় ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ ঘটনায় পুলিশসহ নারী-পুরুষ ও কিশোর মিলিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের সঙ্গে খাপুরা, মাঝিকান্দা ও সিংগাড়িয়া গ্রামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শুক্রবার আখের রস খাওয়া নিয়ে তিন যুবককে মারধরের ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। ওইদিন সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। পরে শনিবার ভোরে আবার সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করে। এতে মুনসুরাবাদ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তারাও হামলার শিকার হয়।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত এলাকাবাসী অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...