পরীক্ষামূলক সংস্করণ

রামপুরায় সাংবাদিক নেতা রুদ্র রাসেলের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক করতোয়া সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক দপ্তর সম্পাদক রুদ্র রাসেলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে শনিবার রাতে।
তবে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি কোনমতে প্রাণে রক্ষা পান। শনিবার (৩০ মে) রাতে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে । কি কারণে এ হামলা হয়েছে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী সাংবাদিক রাসেল জানান, প্রজেক্টেন ৮ নম্বর রোডের ৩৭ নাম্বার বাসায় নিজেদের একটি সমিতির মিটিং শেষে নিচে নামছিলাম। এসময় হঠাৎ করে গাড়ির গ্যারেজে থাকা সন্ত্রাসী রনি আমার উপর তেড়ে এসে কিলঘুষি মারতে থাকে। এ সময় ফরহাদসহ আরও কয়েকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করেন।
হামলার শিকার রাসেল আরো বলেন, রনির সঙ্গে এর আগে কখনো কথাও হয়নি। তার সঙ্গে আমার কোন পূর্ব বিরোধও নেই। তারপরও কেন আমার উপরে হামলা করা হলো জানি না।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করছি। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুর রশিদ বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তপূবর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান খবর

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার জেলার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য ইসির।

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আসছে...