পরীক্ষামূলক সংস্করণ

আইনশৃঙ্খলায় র‍্যাব জরুরি, সিদ্ধান্ত নেবে সরকার: মহাপরিচালক

অল ক্রাইমস. টিভি ডেস্ক

র‍্যাবের নাম পরিবর্তন বা সংস্থাটি থাকবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাবের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মত দেন।

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, র‍্যাবের সংস্কার বা পুনর্গঠন সরকারের নীতিগত বিষয়। সংস্থার বর্তমান লক্ষ্য দায়িত্বশীলভাবে কাজ করা।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। র‍্যাবকে পেশাদার ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেন।

নিষেধাজ্ঞা ও সমালোচনার বিষয়ে তিনি বলেন, অতীতে কিছু ভুল থাকতে পারে, তবে উন্নতির মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...