পরীক্ষামূলক সংস্করণ

নতুন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রীর

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত দিকনির্দেশনা পেতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

এর আগে, অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন গত জানুয়ারিতে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।

তবে এই সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার ব্যয় হতে পারে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পেছনে সরকারের ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

এদিকে কমিশনের সুপারিশ যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হলেও রাজনৈতিক পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে এখনো কার্যক্রম শুরু হয়নি।

বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন একদিকে সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি বয়ে আনলেও অন্যদিকে এটি সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...