পরীক্ষামূলক সংস্করণ

২২ দিনে হাম সন্দেহে ১১৩ মৃত্যু, আক্রান্ত ৭৬১০ শিশু

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশু আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১১৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯৭৪ জন আক্রান্ত হয়েছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৫৪ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এখানে ৩ হাজার ২৫৯ জন শিশুর মধ্যে ৪৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, মৃত্যুর সংখ্যায় গত ২৪ ঘণ্টায় শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে হাম সন্দেহে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে ঢাকা বিভাগ। তবে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

আসছে...