পরীক্ষামূলক সংস্করণ

ভাইরাল তাজু ভাই ২.০ পেজ ফেসবুক থেকে অদৃশ্য

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কুড়িগ্রামের তাজুল ইসলাম পরিচালিত ফেসবুক পেজ তাজু ভাই ২.০’ হঠাৎ উধাও হয়ে গেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ফেসবুক ব্যবহারকারীরা পেজটি খুঁজে না পেয়ে বিস্মিত হন।

পেজের সহযোগী শাহআলম হোসেন জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটে থাকতে পারে এবং স্বল্প সময়ের মধ্যে পুনরায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

১০ হাজারের কম ফলোয়ার থাকা পেজটি গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চরনারায়ণপুরের স্থানীয় বাজারে সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে ভিডিওটি তাজুল তার পেজে প্রকাশ করেন। ভিডিওটির কথার ধরন এবং বিষয়বস্তুর কারণে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও শেয়ারিংয়ের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সংক্ষিপ্ত সময়ে ভিডিওটি ব্যাপক প্রশংসা অর্জন করে এবং তাজুল ইসলামের আরও একাধিক ভিডিও জনপ্রিয়তা পেতে শুরু করে। পেজটির অপ্রত্যাশিত উধাও হওয়ার কারণে স্থানীয়রা এবং অনলাইন ব্যবহারকারীরা উদ্বিগ্ন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...