পরীক্ষামূলক সংস্করণ

উধাও হওয়ার পর ‘তাজু ভাই ২.০’ পেজ ফিরে পেলেন তাজুল ইসলাম

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

কুড়িগ্রামের ভাইরাল কনটেন্ট নির্মাতা তাজুল ইসলাম জানিয়েছেন, তার হারিয়ে যাওয়া ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ পুনরুদ্ধার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে এক ভিডিও পোস্টে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পেজটি ফিরে পেয়েছি।”

এর আগে রোববার দুপুরের পর পেজটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তার সহযোগীরা ধারণা করেছিলেন, এটি প্রযুক্তিগত সমস্যার কারণে হতে পারে।

‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শিরোনামের ভিডিও দিয়ে গত ২৬ মার্চ ভাইরাল হন তাজুল। ভিন্নধর্মী উপস্থাপনায় তৈরি কনটেন্ট দ্রুত জনপ্রিয়তা পায় এবং অল্প সময়েই তার পেজের ফলোয়ার সংখ্যা ১০ লাখ ছাড়ায়।

ভাইরাল হওয়ার পর থেকে তার বাড়িতে কনটেন্ট নির্মাতা ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে, যা তার স্বাভাবিক জীবনযাপনে প্রভাব ফেলছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...