পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রাম বন্দরে চার জাহাজে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল: জ্বালানি সংকটে স্বস্তি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি সংকটে স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরে বর্তমানে চারটি বিশাল জাহাজ অবস্থান করছে, যা এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে এসেছে।

বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে আসা এসব জাহাজ গত কয়েক দিনে ভাটিয়ারী এলাকায় নোঙর করেছে। এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ ৩১ মার্চ, মালয়েশিয়া থেকে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ ‘ডিওজে-৬’ জেটিতে, নাইজেরিয়া থেকে ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে ‘গ্যাস জার্নি’ ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, পণ্য দ্রুত খালাসের মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে।

প্রধান খবর

আসছে...