পরীক্ষামূলক সংস্করণ

ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য ৫৮ দিন মাছ ধরা বন্ধ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে সহজলভ্য হবে।

তিনি আরও জানান, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে এবং এর উদ্বোধন হবে চাঁদপুরে।

মন্ত্রী জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণ কার্যক্রমে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। তিনি সতর্ক করেন, আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম tolerated হবে না।

প্রধান খবর

আসছে...