পরীক্ষামূলক সংস্করণ

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়েছে, দেশে আকস্মিকভাবে হাম রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে এবং অগণিত শিশু ও সাধারণ মানুষ হামের কারণে হাসপাতালে ভর্তি। হামের টিকা করণের দায়িত্ব রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে প্রাইভেট খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

নোটিশে ড. মুহাম্মদ ইউনুস, ড. আসিফ নজরুল, সৈয়দ রেজোয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম ও সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম লিগ্যাল নোটিশটি দিয়েছেন আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহিতা এবং মানবাধিকারের ক্ষেত্রে নিরন্তর সংগ্রামের অংশ হিসেবে।

নোটিশে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদেরও এ বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও সমস্ত উপদেষ্টা ও সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্দেশ না মানলে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

এই লিগ্যাল নোটিশটি সোমবার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...