পরীক্ষামূলক সংস্করণ

সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহার, অভিযোগে সাড়া নেই ঠিকাদারের

অল ক্রাইমস. টিভি ডেস্ক

পাবনার ভাঙ্গুড়ায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্কবার্তা দিয়েছেন, তবুও ঠিকাদার তা মানছেন না। ভেড়ামারা বাজার থেকে হাটগ্রাম পর্যন্ত ৩৫৭৬ মিটার সড়কে কাজটি চলছে।

২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রকৌশল অফিস এই সড়কের সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে। ৩ কোটি ৫১ হাজার টাকার চুক্তি পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান। এক মাস আগে কাজ শুরু হলেও তার তদারকি করছে পাবনার একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজের শুরু থেকেই নিম্নমানের ও পোড়া ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের এলজিইডি ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি অভিযোগের সত্যতা পেয়ে ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। তবে ঠিকাদার তা মানছেন না।

পরিদর্শনের পর দেখা যায়, নিম্নমানের খোয়ার সঙ্গে কিছু ভালো খোয়া মিশিয়ে কাজ করা হচ্ছে। তদারকির জন্য একজন অফিসের কর্মচারী থাকলেও কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর উপস্থিতি নেই। উপজেলা প্রকৌশল অফিসে উপ-সহকারী প্রকৌশলীর অনেক পদ শূন্য থাকায় নিয়মিত তদারকি করা সম্ভব হচ্ছে না। ঠিকাদার এই সুযোগের অপব্যবহার করছেন বলে অভিযোগ।

উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, ডেপুটি ডিরেক্টর পরিদর্শন করে ত্রুটি চিহ্নিত করেছেন। এসব ত্রুটি অপসারণ ও তদারকি বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মমিন মজিবুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের তা সরিয়ে মানসম্মত উপকরণ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...