পরীক্ষামূলক সংস্করণ

হাম নিয়ে স্পষ্ট তথ্য দিচ্ছে না সরকার, অভিযোগ তাসনিম জারার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

হামের প্রাদুর্ভাবে শিশুদের নিয়ে বাবা-মায়েরা চরম উদ্বেগে থাকলেও সরকার স্পষ্ট নির্দেশনা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

সোমবার রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় তিনি বলেন, অভিভাবকরা বুঝতে পারছেন না কখন শিশুকে চিকিৎসকের কাছে নিতে হবে, কোথায় নিয়ে যাবেন বা ঘরে আলাদা রাখবেন কিনা।

তিনি আরও বলেন, আক্রান্ত শিশুকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকলেও এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের কোনো পরিষ্কার নির্দেশনা নেই। ফলে অভিভাবকরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন, যা সংক্রমণ বাড়াতে পারে।

তাসনিম জারা জানান, হামের প্রাদুর্ভাব দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। আক্রান্ত, ভর্তি, সুস্থ ও মৃত্যুর সঠিক তথ্য না থাকাকে তিনি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তার মতে, নির্ভরযোগ্য তথ্যের অভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...