অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সহিংসতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিনের হত্যার মামলায় তিনি আসামি ছিলেন।
সোমবার রাত সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৮/এ থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে হেফাজতে নেওয়া হয় এবং বর্তমানে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবি জানিয়েছে, মামলার বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনে জানানো হবে।
উল্লেখ্য, একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সাল থেকে টানা চারবার স্পিকারের পদে ছিলেন এবং রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর তিনি ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।



