পরীক্ষামূলক সংস্করণ

সিরাজগঞ্জ কামারখন্দে হাসপাতাল ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের ভোগান্তি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। ‡। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের কষ্ট বেড়েছে। সব ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা জানান, স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ থাকলেও প্রধান ভবনে সোমবার বিকেল ৪টা থেকে সরবরাহ বন্ধ রয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের প্রধান ভবনেই অপারেশন থিয়েটার, ভর্তি রোগীদের ওয়ার্ড, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় লাইন মেরামতের চেষ্টা করা হলেও কাজ সফল হয়নি। এছাড়া জেনারেটরেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় শ্বাসকষ্টের রোগীরা নেবুলাইজার ব্যবহার করতে পারছেন না। ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শৌচাগার ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। বহিরাগত রোগীরাও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না।

ভর্তি রোগী ছাবেদ আলী বলেন, “সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ নেই। মঙ্গলবার বেলা ১১টা পার হলেও বিদ্যুৎ আসেনি। নেবুলাইজার ব্যবহার করতে না পারায় কষ্ট হচ্ছে। টয়লেটে পানির সংকটও ভোগান্তি বাড়িয়েছে।”

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল আলম বলেন, “বিদ্যুৎ না থাকায় কোনো পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। তবে ইলেকট্রিশিয়ানরা লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও সমস্যা সমাধান করা যায়নি। ভোর থেকে আবার কাজ শুরু হয়েছে। এছাড়া স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের খবর দেওয়া হয়েছে। তাদের এসে দ্রুত সমস্যার সমাধান আশা করা হচ্ছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

আসছে...