পরীক্ষামূলক সংস্করণ

গ্রেপ্তার ইস্যুতে সরকারকে আল্টিমেটাম, সংসদে উত্তেজনা চরমে

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় সাওদা সুমি নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় সংসদে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অধিবেশনে বিরোধীদলীয় এমপি রফিকুল ইসলাম খান এ গ্রেপ্তারকে ‘ফ্যাসিবাদী আচরণের পূর্বাভাস’ আখ্যা দিয়ে আজকের মধ্যেই তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, ‘ওপরের নির্দেশে’ গ্রেপ্তারের বিষয়টি স্পষ্ট করা উচিত এবং গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে বিরোধীদলীয় নেতার অনুরোধে বিষয়টি নজরে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি সংসদে আল্টিমেটাম না দেওয়ার পরামর্শ দেন।

প্রধান খবর

আসছে...