অল ক্রাইমস.টিভি ডেস্ক
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রামারবাগ গ্রামে আবুল খায়েরের বসতঘরে অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা ধরা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ আগুন লেগে গেলে পরিবারের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। পরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত উদ্ধারকার্যের কারণে আশপাশের ঘরবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।



