পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রী: শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ, গুণগত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, সরকার একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য চলতি অর্থবছরে সরকারি বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে এবং ধাপে ধাপে স্কুল ফিডিং/মিড-ডে মিল চালু করা হবে।

তিনি আরও জানান, দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১,৫০০ স্থানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থীদের জন্য ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে এবং সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে স্মার্ট ক্লাসরুম, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য এআই, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...