পরীক্ষামূলক সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা: বাংলাদেশ হবে বিশ্বমানের পর্যটন দেশ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী দুই দশকের জন্য একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ গ্রহণ করা হয়েছে।

সরাসরি সংসদে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পর্যটন খাতের পাঁচটি মূল প্রতিশ্রুতি হলো: পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্যুর গাইড প্রশিক্ষণ, রন্ধনশৈলী পর্যটন সম্প্রসারণ, কমিউনিটি ও ওয়াটার ট্যুরিজম উন্নয়ন এবং গ্রাম পর্যটন বিকাশ।

মহাপরিকল্পনায় রয়েছে আইন, নীতি ও আচরণবিধি প্রণয়ন, পর্যটন ক্লাস্টার গঠন, স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন, উপকূলীয় পর্যটন সম্প্রসারণ, জীববৈচিত্র্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা।

তিনি জানান, দেশে বর্তমানে ৩০টির বেশি জেলায় স্বীকৃত পর্যটন গন্তব্য রয়েছে এবং প্রতিটি জেলার পর্যটন সম্ভাবনা বিবেচনা করে স্থানীয় ঐতিহ্যভিত্তিক পর্যটন সুবিধা সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংসদে আরও বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...