অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন, তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। প্রথম কোন দেশ সফর করবেন, তা নিয়েও সিদ্ধান্ত হয়নি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বুধবার (৮ এপ্রিল) জানান, সম্প্রতি কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রথমে ভারত সফর করবেন—যা সম্পূর্ণ ভিত্তিহীন।
রুমন সবাইকে এই ধরনের গুজবে বিশ্বাস না করতে এবং বিভ্রান্তি ছড়ানো এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।



