পরীক্ষামূলক সংস্করণ

আবু সাঈদ হত্যা : হাজির ৬ আসামি মামলার রায় আজ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গ্রেপ্তার ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ হাজির করা হয়েছে।

এই মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

ট্রাইব্যুনালে আনা ৬ আসামি:

  • এএসআই আমির হোসেন
  • শরিফুল ইসলাম (বেরোবির সাবেক প্রক্টর)
  • কনস্টেবল সুজন চন্দ্র রায়
  • ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী
  • রাফিউল হাসান রাসেল
  • আনোয়ার পারভেজ

মামলার পটভূমি:

বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ২০২৫ সালের ২৪ জুন। যাচাই-বাছাই শেষে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন এবং একই দিন ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পরবর্তীতে শুনানি শেষে ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়।

সাক্ষ্য ও বিচার কার্যক্রম:

মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নিহত আবু সাঈদের বাবা মুকুল হোসেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যার সাক্ষ্য মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করতে সহায়তা করেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। এরপর ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ জানুয়ারি পর্যন্ত চলে যুক্তিতর্ক। ওই দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয় এবং পরে ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করা হয়।

নিরাপত্তা ব্যবস্থা:

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...