পরীক্ষামূলক সংস্করণ

কক্সবাজারে পুলিশি নির্যাতন ও ঘুষ দাবি অভিযোগ, অন্তঃসত্ত্বা নারীও আহত

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের এসআই ফারুক হোসেনের বিরুদ্ধে ঘুষ না দেওয়ায় মোহাম্মদ রফিককে মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা শিফা জন্নাতসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ভুক্তভোগী রফিক বুধবার (৮ এপ্রিল) পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, রফিকের সঙ্গে প্রতিবেশী আবু তাহেরের বিরোধপূর্ণ জমিতে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষকে ঘর নির্মাণে সহযোগিতা ও বাধা দেওয়ায় ঘটনা ঘটেছে।

রফিক দাবি করেন, ৭ এপ্রিল সকাল ১০টার দিকে এসআই ফারুক তার ছোট ভাইয়ের বউ শিফা জন্নাতকে পেটে লাথি মেরে আহত করেন। এছাড়া তার স্ত্রী ও ছোট বোনকেও মারধর করা হয়। পরে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে মাতামুহুরী তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে লাঠি দিয়ে মারধর ও তিনটি খালি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় করা হয়।

অভিযুক্ত এসআই ফারুক ঘটনার বিষয়ে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিমেল হাসান বলেন, তিনি তখন অফিসে ছিলেন না, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কক্সবাজার পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান বলেন, অভিযোগ সত্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...