পরীক্ষামূলক সংস্করণ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা: অজ্ঞাত যুবকের মৃত্যু

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাতুয়াইল এলাকার আসমা আলী তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক।

খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

প্রধান খবর

আসছে...