অল ক্রাইমস.টিভি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান আগ্রাসন বন্ধ করে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করার পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার জবাবে ইরান দৃঢ় প্রতিক্রিয়া দেবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ ইরানের লাভান তেল শোধনাগারে হামলাকে যুদ্ধবিরতির একাধিক লঙ্ঘনের মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরানি রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে শত্রুপক্ষ কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজায়ি বলেছেন, ইরান পূর্ণ শক্তি নিয়ে হিজবুল্লাহর পাশে রয়েছে, এবং যুদ্ধবিরতি ভাঙার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।



