অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এছাড়া অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও প্রতিহিংসা হিসেবে হামলা চালায়। সেই হামলার অংশ হিসেবে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়।
গতকাল মঙ্গলবার রাতে দুই পক্ষই দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এই যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটি প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।



