অল ক্রাইমস.টিভি ডেস্ক
গোপালগঞ্জে তেল না পেয়ে ধানের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল ও অন্যান্য যানচালকরা। এতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধরা বলেন, ‘তেল না দেওয়া পর্যন্ত অবরোধ তুলে নেব না।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিষ্কার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তেল সরবরাহ শুরু হলে অবরোধ উঠানো হয়।
ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান জানান, জনবল সংকটের কারণে তেল সরবরাহে বিলম্ব হয়।
গোপালগঞ্জ সদর থানার এসআই রেজা বলেন, ‘অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং তেল সরবরাহও শুরু হয়েছে।



