পরীক্ষামূলক সংস্করণ

দেশে পেট্রোল-অকটেনের মজুত কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আগামী দুই মাসেও পেট্রোল ও অকটেনের ঘাটতির আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ টন পেট্রোল মজুত রয়েছে।

তিনি বলেন, সরকার প্রতি মাসে জ্বালানি তেলে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এক লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও এর প্রকৃত মূল্য হওয়া উচিত ১৫৫ টাকা, অর্থাৎ প্রতি লিটারে ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মজুত ও অপ্রয়োজনীয় কেনার প্রবণতা না কমলে সমস্যা বাড়তে পারে বলেও সতর্ক করা হয়।

এছাড়া, অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা গড়ে তুলতে সরকার কাজ করছে। এলপিজির দাম নিয়ে ভোক্তাদের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ বন্ধ হলেও এর অর্থনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে। তবে জনগণের কথা বিবেচনা করে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...